নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র ও নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম  রোজিনা খাতুন (২৮) এবং ছাত্রের নাম সজীব (১২) বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের জোনাইল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা খাতুনের মৃত্যু হয়।
ইউপি সদস্য শামসুল ইসলাম বলেন, রোজিনা খাতুন জোনাইল গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।
বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ  (ওসি) ইব্রাহিম হোসেন জানান, বুধবার রাতে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে কাপড় শুকানোর তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে যায়। সকাল সাড়ে ১১টার দিকে রোজিনা গোসল শেষে তারে ভেজা কাপড় দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম উপজেলার ভিটাকাজিপুর ফকিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সজীব বিদ্যালয়ের শ্রেণি কক্ষে হঠাৎ করে মারা যায়।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। সজীব জোনাইল ইউনিয়নের খাকরাদহ গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সহপাঠীরা জানায়, আগামী রোববার বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে অংশ নিতে ক্লাসের অবসরে সজীব সহপাঠীদের সঙ্গে গানের প্রস্তুতি নিচ্ছিলো। এসময় সজীব হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়ে।
তাৎক্ষণিক স্থানীয় গ্রাম্য চিকিৎসক মোশাররফ হোসেনকে ডাকা হলে তিনি সজীবকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মোশারফ হোসেন জানান,  অতিরিক্ত গরমের কারনে সজীবের মৃত্য হয়ে থাকতে পারে।  
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]