কিশোরগঞ্জের ইটনা উপজেলার চিপাহাটি গ্রামে বজ্রপাতে  এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৬০)  বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটনা উপজেলা কৃষকলীগ সভাপতি মতিউর রহমানের বাড়ি চিপাহাটি গ্রামে।
চিপাহাটি এলাকার রাজিব জানান,  সকালে হালকা বৃষ্টির মধ্যে মতিউর রহমান শাপলা বন্দে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]