নড়াইলের লোহাগড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল মাইনুদ্দিন তুহিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,নড়াইলের লোহাগড়া উপজেলার কোলাদিঘলিয়া গ্রামের এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে পুলিশ কনস্টেবল তুহিন তাকে ধর্ষণ করে। মেয়েটি বাদি হয়ে গত বুধবার (১২ মার্চ) নড়াইল সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
তুহিনের বাড়ি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে। তিনি যশোর পুলিশ লাইনে কর্মরত।
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
নড়াইলে কিশোরী ধর্ষণ: অভিযুক্ত পুলিশ কনস্টেবল কারাগারে
নড়াইলের লোহাগড়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল মাইনুদ্দিন তুহিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে





