ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে আলমগীর নামে এক বাংলাদেশি তরুণকে নির্মম নির্যাতন করে হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ।
শনিবার ভোর ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলমগীর উপজেলার রত্নাই এলাকার মরাধার গ্রামের বাহাস আলীর ছেলে।
বিজিবি ও এলাকাবাসী জানায়, মণ্ডমালা সীমান্তের ৩৮২ সাব পিলার ৪-৫ এর মাঝামাঝি থেকে ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফের হাতে ধরা পড়ে আলমগীর। সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে নির্মমভাবে পিটিয়ে বাম পা ও বাম হাত ভেঙে অচেতন অবস্থায় জিরো লাইনে ফেলে রেখে যায়।
সকাল ৭টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
৩০ বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অপস অফিসার মেজর আলমগীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হবে।’
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বাংলাদেশি তরুণের হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মণ্ডুমালা সীমান্তে আলমগীর নামে এক বাংলাদেশি তরুণকে নির্মম নির্যাতন করে হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ। শনিবার ভোর ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
এবার দুই বাংলাদেশি পুলিশকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বিজিবির পাল্টা গুলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















