কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল ঈদগড়-ঈদগাঁও সড়কে অস্ত্র ঠেকিয়ে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় ৫ জন আহত এবং লক্ষাধিক টাকা লুট হয়েছে।
শুক্রবার ওই সড়কের পানেরছড়া ও ধুমছাকাটা নামক স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা যায়, ডাকাতদল অস্ত্র ঠেকিয়ে গাড়ির গতিরোধ করে যাত্রীদের ব্যাপক মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামল হাতিয়ে নেয়।
ঈদগড় ফাঁড়ির ডিউটি অফিসার ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রামুতে যাত্রীবাহী গাড়ি ডাকাতি, আহত ৫
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল ঈদগড়-ঈদগাঁও সড়কে অস্ত্র ঠেকিয়ে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় ৫ জন আহত এবং লক্ষাধিক টাকা লুট হয়েছে
শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযান ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃদ্ধকে কুপিয়ে জখম মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক প্রবাসীর বাড়িতে রাতে তালা কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ও হাত-পা বেঁধে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং দুইটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ সময় বাধা দেওয়ায় ঘরের এক বৃদ্ধ গৃহকর্তাকে কুপিয়ে জখম করা হয়েছে।
ভুয়া বিজিবি সেজে ছিনতাই-ডাকাতির অভিযোগে আটক ৩
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় ভুয়া বিজিবি সদস্য পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে বিজিবির একটি পোশাক, দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ডকাফ, দেশীয় অস্ত্র এবং তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার
নাটোরের লালপুর উপজেলার অর্জনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলসে সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক: টিআইবি
সরকারের ক্ষমতা গ্রহণের ১০০ দিনে ক্রমবর্ধমান ছিনতাই, চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক বলে জানিয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সংগঠন টিআইবি।
















