যশোর: জেলায় বাসের নিচে চাপা পড়ে মাহবুব নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে শহরতলীর খয়েরতলা এলাকার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কর্পোরাল মাহবুব যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলা এলাকায় সাইকেল চড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঝিনাইদহমুখী একটা যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক শেখ জানিয়েছেন,নিহত সেনা সদস্যের মৃতদেহ যশোরের সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে।