[b]মুম্বাই: [/b]বিয়ের জন্য কাকে বেছে নিবেন? দিপীকাকে এমন প্রশ্ন করা হলে রনবীর কাপুরই তার প্রথম পছন্দ বলে জানান। সম্প্রতি জনপ্রিয় শো ‘কফি উইথ করন’ এ অংশ নিয়ে এমন মন্তব্য করেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন।
দিপীকা বলেন,“বিয়ের জন্য রনবীর কাপুরকেই আমার প্রথম পছন্দ। রনবীরের সঙ্গে সম্পর্ক থাকাকালে সত্যিই বিশ্বাস হয়েছিল- আমি প্রেমে পড়েছি। এটা এমন একটা সম্পর্ক যেটাকে কোনো কিছু দিয়েই প্রকাশ করা যাবে না। এই প্রেমই ছিল আমার পুরো পৃথিবী,সমস্ত ধ্যান-জ্ঞান।"
তবে, কখন কীভাবে হবে বিয়ে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি দিপীকা। শোতে রনবীরের সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক নিয়েও কথা বলেন দিপীকা।
‘কফি উইথ করন’র তৃতীয় পর্বে রনবীরের ‘প্লেবয়’ ইমেজ নিয়ে ঠাট্টা করেছিলেন দিপীকা। তবে, এবার চতুর্থ পর্বে বেশ গাম্ভীর্য ও গুরুত্ব বজায় রেখে কথা বলেছেন তিনি। দিপীকা জানান,তার ও রনবীরের মধ্যকার সম্পর্কে কোনো ধরনের কদর্যতা ছিল না।
বিচ্ছেদের পর গত বছর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে অভিনয় করেন রনবীর-দিপীকা জুটি। ছবিটি গত বছর সফলতা পাওয়া সেরা ছবিগুলোর মধ্যে একটি ছিল। সূত্র: ইন্ডিয়া টুডে
টাইম নিউজ/এসএমএ





