[b]কুড়িগ্রাম: [/b]কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে নিহত ১ জনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার জেলার রাজারহাট ও উলিপুর উপজেলার এই পৃথক দুইটি দুর্ঘটনা ঘটে।
দুপুরে মোটর সাইকেল যোগে রংপুর যাওয়ার পথে রাজারহাট উপজেলার সিংগারডাবরী নামক স্থানে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে জালাল মিয়া (২৮) ঘটনাস্থলেই নিহত হয়।
অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার পাঁচপীর নামক এলাকায় মাহেন্দ্রর জেএসএস-এর ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ পথচারী গুরুতর আহত হয়। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে।