জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৭২ এর সংবিধানকে দেশের শ্রেষ্ঠ সংবিধান বলে মন্তব্য করেছেন।
জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে রবিবার নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংসদ সদস্যদের উদ্দেশ্য করে স্পিকার বলেন, সংবিধানের সকল বিষয়ে স্পষ্ট ধারণা থাকা উচিৎ। আপনারা সে বিষয়ে সতর্ক থাকবেন বলে আশা করি।
দশম জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে সকল সংসদ সদস্যের সহযোগিতা চেয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় তিনি নতুন সংসদ সদস্যদের সংবিধান এবং কার্যপ্রণালী বিধি চর্চা ও অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সংবিধান নিয়ে স্পিকার, কার্যপ্রণালীর বিভিন্ন ধারা ও সংসদ সদস্যদের আচরণের বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং সংসদ সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে চিফ হুইপ আ স ম ফিরোজ কথা বলেন।
সংসদ সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হুইপ ইকবালুর রহিম, মোহাম্মদ শাহাব উদ্দিন ও শহীদুজ্জামান সরকার। অনুষ্ঠানে প্রথমবার নির্বাচিত ৫০ জন সংসদ সদস্য অংশ নেন।
উদ্বোধনী পর্বে স্পিকার সংসদ সদস্যদের নিয়মিত সংসদ অধিবেশনে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সংসদে প্রতি মুহূর্তে আলোচনার পরিবর্তন ঘটে। তাই প্রতিটি মুহূর্তই একজন সংসদ সদস্যের জন্য অমূল্য। এসময় আপনাদের নিজ নিজ আসনে থাকতে হবে। সিটে থাকলে কথা বলার সুযোগ বেশি পাবেন।’
তিনি আরও বলেন, ‘প্রশ্নোত্তর চলার সময় অনেক সদস্য হাত তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেকেই প্রশ্ন করতে চান। সেই সময় সবাইকে আমি সুযোগ দিতে পারি না। কিন্তু পরে যখন সুযোগ থাকে তখন তাকে সিটে দেখতে পাই না।’
নতুন সদস্যদের সংসদ গ্রন্থাগার ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, লাইব্রেরিতে পুরনো প্রসিডিংস আছে। সেগুলো আপনারা দেখতে পারেন।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)[/b]
৭২ এর সংবিধান দেশের শ্রেষ্ঠ সংবিধান:স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৭২ এর সংবিধানকে দেশের শ্রেষ্ঠ সংবিধান বলে মন্তব্য করেছেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে রবিবার নতুন সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সংসদের আগামী অধিবেশনে পাশ হবে সৌরবিদ্যুৎ আইন
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাশ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
















