সীমান্তে ইয়াবা পাচার রোধে একযোগে কাজ করতে একমত পোষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
বৃহস্পতিবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত পতাকা বৈঠক সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।
বৈঠক শেষে বাংলাদেশের পক্ষে ২২ সদস্যের নেতৃত্বদানকারী বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষে সীমান্তে ইয়াবা ও মদ জাতীয় অবৈধ মাদকদ্রব্য পাচার, ট্রানজিট যাত্রী কর্তৃক অবৈধ মালামাল বহন, দ্রুত প্রতিবাদ লিপির প্রতি উত্তর, সরাসরি টেলিফোন বা মোবাইলে যোগাযোগ স্থাপন, সু-সম্পর্ক বজায় রাখতে ঘন ঘন পতাকা বৈঠকের আয়োজন, সীমান্তবর্তী এলাকায় আই,ই,ডি স্থাপন, সীমান্তবর্তী এলাকায় অস্থায়ী ক্যাম্প ও গমনাগমন, সীমান্ত এলাকায় গুলিবর্ষণ ও উত্তেজনা রোধ, নাগরিক হত্যা, মিয়ানমার জেলে আটক বাংলাদেশিদের মুক্তি ও এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন দাবির ব্যাপারে আলোচনা হয়।
মিয়ানমারের পক্ষ থেকে দু’দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধিকল্পে টেকনাফ ঘাট স্থানান্তর অথবা নতুন ঘাট স্থাপন, সীমান্তে অনুপ্রবেশ করে ডাকাতি, অপহরণ ঘটনা সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও হস্তান্তর, নাফ নদীতে বাংলাদেশের কংক্রিটের বাঁধ নির্মাণ বন্ধ করা, অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক মিয়ানমারের ৩ বেসামরিক কর্মচারীকে অপহরণের সংবাদ প্রচারণা, কারাভোগ শেষে বাংলাদেশি নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে স্বদেশে প্রত্যাবর্তনের উপায় নির্ধারণ, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ ও মিয়ানমারের অভ্যান্তরে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি রোধ, সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করে মিয়ানমারের বাঁশ, কাঠ ইত্যাদি কাটাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
তিনি জানান, বৈঠকে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে সৌহার্দ্যময় পরিবেশ তৈরির মাধ্যমে ইয়াবাসহ মাদক ও চোরাচালান বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া সীমান্ত সংক্রান্ত সমস্যাদি দ্বি-পাক্ষিক বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের ব্যাপারে উভয়পক্ষ একমত পোষণ করেন। এ বৈঠকে মিয়ানমারের পক্ষে ২১ সদস্যের নেতৃত্ব দিয়েছেন মিয়ানমার বিজিপির মন্ডু ক্যাম্পের কমান্ডিং অফিসার থিন কু কু।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ইয়াবারোধে কাজ করবে বিজিবি ও বিজিপি
সীমান্তে ইয়াবা পাচার রোধে একযোগে কাজ করতে একমত পোষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। বৃহস্পতিবার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





