রাজশাহীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আনিসার রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর শালবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বড় বটখালি গ্রামে।
ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত আনিসার রহমান সিএনজি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এর চালক এবং হেলপার পলাতক রয়েছে।
উদ্ধার করা হয়েছে ক্ষতিগ্রস্ত সিএনজিটিও। এ ঘটনায় আরও দুই সিএনজি যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
মহানগরীর বোয়ালিয়া থানার এসআই শরীফুল ইসলাম সিএনজি যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা,  ১২ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]