রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যদের সাথে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছে। বিজিবি হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার চরখানপুর সীমান্তে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয়দের হামলায় দুই বিজিবি সদস্য আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বিজিবি। রাজশাহী-৩৭ বিজিবির অধিনায়ক কর্ণেল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের হামলায় আহত দুই বিজিবি সদস্যের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাদের দুইজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এছাড়া বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, বেলা ১২টার দিকে চরখানপুর সীমান্ত পার হয়ে একদল গ্রামবাসী ভারতের অভ্যন্তরে তাদের গরু-ছাগল চরানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিষয়টি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) টের পেয়ে বিজিবিকে এর প্রতিবাদ জানায়। একই সঙ্গে সত্বর ব্যবস্থা না নিলে গুলি চালানোর ঘোষণা দেয় তারা।
এরই প্রেক্ষিতে টহলরত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী বাংলাদেশিদের থামানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা বিজিবি সদস্যদের উপর চড়াও হয়। কিন্তু বিজিবি তাদের সীমান্ত পার হতে না দেয়ায় গ্রামে ফিরে যায় তারা।
পরে গ্রামে ফিরে গিয়ে তাদের উপর বিজিবি হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে গ্রামবাসীদের সংগঠিত করে। বেলা সাড়ে ১২টার দিকে তারা দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। এ সময় হামলাকারীদের ঠেকাতে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
[b]ঢাকা, ৮মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ; আহত ২
রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যদের সাথে স্থানীয় গ্রামবাসীদের সংঘর্ষ হয়েছে। বিজিবি হামলা চালিয়েছে এমন অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার চরখানপুর সীমান্তে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের হামলায় দুই বিজিবি সদস্য আহত হন





