মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধাওয়া খেয়ে পুকুরে ডুবে শামীম আহমদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামীম রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামের মবশ্বির মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোবিন্দবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হলে বিজিবি সদস্যরা ভোটকেন্দ্রের বাইরে থাকা লোকজনকে সরে যেতে বলে। লোকজন যেতে না চাইলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়।
এসময় শামীম আহমদ দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
[b]মৌলভীবাজার, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]