কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আবুল বাশার (৩৮)।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পার্ক রোড এলাকায় এ খুনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৭ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবুল বাশার জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের আলী আজমের ছেলে।
নিহতের স্বজন অ্যাডভোকেট মাহবুবুর রহমান জানান, কয়েকদিন আগে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন আবুল বাশার।
বুধবার সন্ধ্যায় জামিনে বের হয়ে তিনি এক আত্মীয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
মাহবুবুর রহমান আরো জানান, পথিমধ্যে নগরীর পার্ক রোড এলাকায় পৌঁছলে ছোট ভাই ইসমাইলের নেতৃত্বে একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সামসুজ্জামান জানান, ঘটনার শিকার আবুল বাশার কিছুদিন আগে প্রবাস থেকে দেশে ফেরে। ছোট ভাই ইসমাইলের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ইসমাইলের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আবুল বাশার।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জে ইউ / জিই
[/b]
কুমিল্লায় কারামুক্ত বড় ভাইকে কুপিয়ে হত্যা
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন আবুল বাশার (৩৮)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর পার্ক রোড এলাকায় এ খুনের ঘটনা ঘটে। রাত সাড়ে ৭ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেল যোগাযোগ ব্যাহত কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও আপলাইন বন্ধ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
কুমিল্লায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কুমিল্লায় কাউছার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গোমতী নদীর উত্তরপাড়ের ছত্রখিল এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন।
কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
















