খুলনার ফুলতলায় ট্রাক চাপায় নানী-নাতি নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ফুলতলা মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে পথচারী মোমেনা বেগম এবং তার নাতি জুম্মন ঘটনাস্থলেই মারা যায়।নিহত দু’জনের বাড়ি ফুলতলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামে।
ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।