[b]ঢাকা:[/b] গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বলেছেন, 'খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।'
শুক্রবার গণফোরামের স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ড. কামাল হোসেন বলেন,৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে বস্তুত সরকারি দল ও জোটের মাধ্যমে ক্ষমতা ভাগ-বাটোয়ারার ব্যবস্থা করা হয়েছে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর কীভাবে তা জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে,সেই প্রশ্ন ছুড়ে দেন এই প্রবীণ আইনজীবী।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, 'যেখানে অর্ধেকেরও বেশি আসনে ভোট হয়নি এবং অন্যান্য আসনে খুব সামান্যসংখ্যক ভোট পড়েছে,সেখানে নির্বাচন কমিশন ৪০ শতাংশ ভোট পড়ার কথা কীভাবে বলে!' নির্বাচন কমিশনকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
তিনি বলেন, 'আমার এলাকায়ও ভোট হয়নি। আমার ভোট আমি দিতে পারিনি। দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেননি।'
সভায় বক্তব্য দেন মোস্তফা মোহসীন মন্টু, আ. আজিজ,শান্তিপদ ঘোষ, মফিজুল ইসলাম খান,সুব্রত চৌধুরী,এস এম আলতাফ হোসেন,জামালউদ্দিন আহমেদ,তবারক হোসেইন,জগলুল হায়দার প্রমুখ।
শ্রেণীহীন
সরকারের উচিত জাতীয় সংলাপ আয়োজন করা: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে বলেছেন, 'খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছেন।





