বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের ৫২ নং পিলারের কাছে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি।
বুধবার সকাল ৯টায় সীমান্তের ৫২ নং পিলার এলাকায় বিজিবির একটি টহল দল নিয়মিত টহল দেয়ার সময় মিয়ানমারের বিজিপি হঠাৎ গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। এছাড়া বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বুদ্ধ পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছেন।
এ নিয়ে সীমান্তে দ্বিতীয় বারের মতো গুলিবর্ষণের ঘটনা ঘটলো। এর আগে ২২ মে বাইশফাড়ি সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি।
সীমান্তের স্থানীয়রা জানিয়েছেন সকালে গুলিবর্ষণের পর সীমান্তে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাইক্ষ্যংছড়ি বিজিবির ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত বা নিহত হয়নি। কেন বিজিপি গুলিবর্ষণ করেছে তা এখনো সঠিক করের বলা যাচ্ছে না।
আগামী ৩ জুন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে এ বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।
এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। উভয় দেশই নিরাপত্তা জোরদার করেছে সীমান্তে। ২১ মে দোছড়ির লেম্বুছড়ি সীমান্তে বিজিবি ও বিজিপির মধ্যে সীমান্তের পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর পরও সীমান্তে উত্তেজনা কমেনি।
[b]ঢাকা ২৮ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বিজিবিকে বিজিপির গুলি, নাইক্ষ্যংছড়িতে উত্তেজনা
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি সীমান্তের ৫২ নং পিলারের কাছে বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি। বুধবার সকাল ৯টায় সীমান্তের ৫২ নং পিলার এলাকায় বিজিবির একটি





