খুলনা মহানগরীতে নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধারকৃত ব্যক্তির নাম সারোয়ার (৪৫) হোসেন।
আজ শনিবার সকাল ৮ টার দিকে বয়না কলেজ মোড়ে উলঙ্গ অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়।
নিহতের শ্যালক আল আমিনের বরাত দিয়ে খালিশপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুজ্জান জানান, সারোয়ারের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি একটি মোবাইল কোম্পানির টাওয়ারে কাজ করতেন।
ওসি আরো জানান, বিষয়টি রহস্যজনক। তবে এটি স্বভাবিক মৃত্যু নয়, কারণ তার পরণে কোনো কাপড় ছিলো না। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে নিহতের মুখ দিয়ে অনেক রক্ত বের হয়েছে। তবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে অপমৃত্যু (ইউডি) মামলা হবে।
[b]খুলনা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএই[/b]চ
শ্রেণীহীন
খুলনায় ১ ব্যক্তির লাশ উদ্ধার
খুলনা মহানগরীতে নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।উদ্ধারকৃত ব্যক্তির নাম সারোয়ার (৪৫) হোসেন। আজ শনিবার সকাল ৮ টার দিকে বয়না কলেজ মোড়ে উলঙ্গ অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর





