সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
সাভার হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, কুষ্টিয়াগামী এস পি সুপার লাইনের সাথে গাবতলী গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মাহবুব।
তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
[b]সাভার, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ
[/b]
শ্রেণীহীন
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩০
সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ





