বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা চেকপোস্টে অবস্থিত বিজিবি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল এস এম মনিরুজ্জামান ও ভারতের পক্ষে নদীয়া জেলার সীমানগর-১৭৩ ব্যাটালিয়নের অধিনায়ক এস এইচ এ কে শর্মা।
বৈঠক শেষে লে: কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, সীমান্তে নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তবে মানুষ হত্যার অন্যতম প্রধান কারণ গরু ব্যবসা। অতীতের চেয়ে সীমান্তে মানুষ হত্যা অনেকটা কমে এসেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, সীমান্তে এধরনের হত্যাকাণ্ডের সংখ্যা শুন্যের কোঠায় নামিয়ে আনতে আরও সময় লাগবে।
বৈঠকে উপস্থিত ছিলেন লে: কর্নেল ইমারত হোসেন, মেজর নুরুল হক, ক্যাপ্টেন মাজহারুল ইসলাম, এডিশনাল ডাইরেক্টর সোহরাব উদ্দীন। ভারতে পক্ষে এস এইচ একে শর্মা, এস এইচ ভিরান্দা দত্ত, এস এইচ বিজয় কুমার, এস এইচ ইউপিএস চৌহান, এস এইচ সুরেশ কুমার, এস এইচ দেবেন্দ্র শিং, এস এইচ মুত্যুঞ্জয় কুমার।
[size=3][font=Vrinda]ঢাকা[/font][/size][size=3][font=Times New Roman], [/font][/size][size=3][font=Vrinda]২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই[/font][/size]//এসআর
শ্রেণীহীন
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টা থেকে ২টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা চেকপোস্টে অবস্থিত বিজিবি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক হয়।





