[b]ঢাকা:[/b] আমরা আবার ৭২ এর সংবিধানে ফিরে এসেছি। এক মুহুর্তের জন্যও জনপ্রতিনিধি ছাড়া দেশ চলবেনা।তাই নবম ও দশম সংসদের মধ্যে ক্ষমতা পালাবদলে ফাঁকা রাখা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেন, ‘দশম সংসদের শপথ গ্রহনের সঙ্গে সঙ্গে নবম জাতীয় সংসদ বিলুপ্ত হয়ে গেছে’।
শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটের সেমিনার হলে ‘বঙ্গবন্ধু একাডেমী’ আয়োজিত  “চলমান রাজনীতি বিষয়ে” এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য  করেন।
তিনি বলেন, নির্বাচন বর্জন কারী শক্তিরা যশোররের অভয় নগরসহ সারাদেশব্যাপি একটি ধর্মাল্বাম্বীদের উপর হামলা চালাচ্ছে। ২০০১ সালে নির্বাচনে সরকারদলকে ভোট না দেয়ার কারণে হিন্দুদের উপর আক্রমন হয়েছিল।আর এবার ভোট দেয়ার কারণে তাদের উপর হামলা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এদেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে।আমাদের মনে রাখতে হবে এদেশে যারা সংখ্যালঘু পার্শবর্তী দেশ মায়ানমার, ভারত ও শ্রীলঙ্কায় তারা সংখ্যাগুরু।
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, প্রশাসন , গণমাধ্যম, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ রাজনৈতিক দল হিসেবে  আমরা সংখ্যালঘুদের রক্ষা করতে পারেনি। এর দ্বায় আমরা এড়িয়ে যেতে পারিনা। জাতি হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত।
দশম জাতীয় সংসদ নির্বচনে এমপি নির্বাচিত হওয়ায় বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত ও হবিগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত  এমপি এ্যাডভোকেট মাহবুব আলীকে বঙ্গবন্ধু একাডেমীর পক্ষথেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে  আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর স্থায়ী কমিটির  সদস্য মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, দৈনিক বঙ্গজননীর সম্পাদক কামরুজ্জামান জিয়া ও সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।