চুয়াডাঙ্গার জীবননগর বেনীপুর সীমান্তে ৬১ নং মেইন পিলারের ৭ নং সাব পিলারের কাছে দুই দেশের নাগরিককে ফেরত চেয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত এ বৈঠক চলে।
এপতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কুসুমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদেরসহ ১২ জন এবং ভারতের পক্ষে নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটালিয়নের লোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই অজিত কুমারসহ ১৫ জন।
গত বুধবার ভোরে চাপাতলা সীমান্তের ৬১/১৬ (আর) নম্বর পিলারের কাছ থেকে জাকির হোসেন নামের এক বাংলাদেশিকে লোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়। এরপর একই দিন বিকাল ৫ টায় বেনীপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের কাছ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় চোরাচালানী তাপস ঘোষকে ১৩ বোতল মদসহ আটক করে বিজিবি। এ ঘটনার পর দুই দেশের নাগরিকদের ফেরত চেয়ে উভয়পক্ষ চিঠি দিলে এ বৈঠক বসে।
চুয়াডাঙ্গা, ২৪ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)// এসআর