প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে চীনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আজিজুল হক এবং সে দেশের সরকারি প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সাথে ৭০ সদস্যের একটি প্রতিনিধিদলও রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা হন।
বিমানবন্দর থেকে সোজা গ্রীন লেক হোটেলে উঠবেন প্রধানমন্ত্রী। কুনমিং অবস্থানকালে এই হোটেলেই তিনি থাকবেন বলে জানা গেছে।
শেখ হাসিনা কুনমিংয়ে দ্বিতীয় চীন সাউথ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং আজ জুনান প্রদেশের গভর্নর লী জিহেংয়ের দেয়া এক ভোজসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী ৭ জুন নবম চীন-সাউথ এশিয়া ব্যবসায়ী ফোরামে প্রধান বক্তা হিসেবে যোগ দেবেন। এরপর তিনি স্টোন ফরেস্ট পরিদর্শন করবেন। সন্ধ্যায় জুনান প্রদেশের গভর্নর প্রধানমন্ত্রীর সাথে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী কুনমিং থেকে আগামী রোববার চীনের রাজধানী বেইজিং যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ঐদিনই তিনি জুন বীর জনতার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি বেইজিংয়ে চাওইয়াং থিয়েটার ও এ্যাক্রোবেটিক ওয়ার্ল্ডও পরিদর্শন করবেন।
আগামী ৯ জুনে চীনের গ্রেট হলে বাংলাদেশ ও চীনের দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লী কেজিয়াং-এর সাথে এক যৌথ ইশতেহারে স্বাক্ষর করবেন বলে জানা গেছে। এসময় গ্রেট হলে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। চীনা প্রধানমন্ত্রী লী তার সম্মানে এক ভোজসভার আয়োজন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।
একইদিন চীন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিসে (সিআইআইএস) এক সেমিনারে ভাষণ দেবেন। ১০ জুন তিনি বেইজিংয়ে বাংলাদেশ-চীন ট্রেড অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন ফোরামেও বক্তৃতা করবেন। তিনি চীনের প্রেসিডেন্ট জি জিনপিং-এর সাথে সাক্ষাৎ করবেন এবং গ্রেট হল অব পিপলসে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান জু ঝেংশেং-এর সাথে বৈঠক করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী চীন সফরকালে সিসিটিভি, ফিনিক্স টিভি, ইউনান টিভি এবং চীনা রেডিও ইন্টারন্যাশনালের বাংলা বিভাগকে সাক্ষাৎকার দেবেন।
সফর শেষ করে আগামী ১১ জুন হংকং হয়ে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মাসে সরকার গঠন করার পর চীনে এটি তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর এবং দ্বিতীয় বিদেশ সফর।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে চীনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আজিজুল হক এবং সে দেশের সরকারি প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।





