নিহত বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে চলছে শোকের মাতম। তাকে হারিয়ে মিজানের স্ত্রী ও সন্তানরা এখন পাগল প্রায়।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তের পানছড়ি ৫২ নম্বর পিলার এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিবিনিময়ে নিহত হন মিজানুর রহমান।
নিহতের স্ত্রী রাবেয়া আকতার কান্না জর্জরিত কন্ঠে সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন, প্রধানমন্ত্রী যেন তার প্রিয় স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
নিহত নায়েক মিজানুর রহমান (৪৩) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউপির ভৈষেরকুট-ভেলানগর গ্রামের মোল্লা বাড়ির শহীদ মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল আব্দুল হাফিজের ছেলে।
শুক্রবার বিকেলে মিজানের বাড়িতে গিয়ে দেখা যায়, গোটা গ্রামে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। আশপাশের গ্রামের হাজারো মানুষ এই বাড়িতে ভিড় করছে মিজানের পরিবারকে সান্তনা দেয়ার জন্য। কিন্তু তার বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানদের কাছে যেই সান্তনা দিতে কাছে যাচ্ছেন তাদের গগনবিধারী আর্তনাদে তিনিই কান্নায় ভেঙে পড়ছেন।
আত্মীয়-স্বজনদের কান্নায় যেন আকাঁশ ভারী হয়ে উঠেছে। তার মাতা রাবেয়া আক্তার (৬২) ছেলের জন্য কান্না করতে করতে পাগল প্রায়। তার স্ত্রী ও ৪ মেয়ের মধ্যে ছোট মেয়ে হাবিবা আক্তার (৪) এখনো জানে না তার বাবা আর কখনো ফিরে আসবে না। হাবিবাকে তার বাবার কথা জিজ্ঞেস করলে সে বলে আমার বাবা চাকরি করতে গেছে।
নিহতের পরিবার জানায়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ে মায়ের গর্ভে মিজানকে রেখে তার বাবা যুদ্ধে শহীদ হন। ওই সময়ে তার বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে ল্যান্স কর্পোরাল ছিলেন। এরপর মিজানের মাকে তার চাচা আবুল কাশেম বিয়ে করেন। তিনিও বিজিবি’র অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার ছিলেন। মিজানুর রহমান ১৯৮৮ সালে চাকরিতে যোগদান করেন। ২ মাস আগে লালমনিরহাট থেকে তাকে বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বদলি করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের পানছড়ির বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।
সূত্রমতে, ২৮ মে বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৫২ নম্বর পিলারের কাছে ৩১ বিজিবির একটি টহল দলকে লক্ষ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ করার পর তিনি নিখোঁজ হন। ঘটনার পর থেকে বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানের ব্যবহৃত এলএমজি রাইফেল ও ১২০ রাউন্ড গুলিও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিজিবির। এ ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। (সৌজন্য: নয়াদিগন্ত)
ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি
নিহত বিজিবি সদস্যের বাড়িতে শোকের মাতম
নিহত বিজিবি’র নায়েক সুবেদার মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে চলছে শোকের মাতম। তাকে হারিয়ে মিজানের স্ত্রী ও সন্তানরা এখন পাগল প্রায়। বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তের পানছড়ি ৫২ নম্বর পিলার এলাকায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার গার্ড পুলিশ-বিজিপি) সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিবিনিময়ে নিহত হন মিজানুর রহমান
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্বাবলম্বী করে গড়ে তুলতে সীমান্তের ২০ যুবক-যুবতীকে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী এ প্রশিক্ষণে অংশ নেন।
















