ঝিনাইদহ সদর উপজেলায় কলামনখানিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশ প্রাপ্তের নাম ফয়জুর রহমান। তিনি দোগাছি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক বুধবার সকাল ১১টায় এ দণ্ডাদেশ দেন।
বিচারক মামুন আল ফারুক বলেন, ‘দোগাছি ইউনিয়নের কলামনখালি কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দেন ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনমাসের কারাদণ্ডের পাশাপাশি আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
[b]ঝিনাইদহ, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড
ঝিনাইদহ সদর উপজেলায় কলামনখানিতে ভোটারদের বাধা দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ প্রাপ্তের নাম ফয়জুর রহমান। তিনি দোগাছি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা





