চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় পুলিশের সাথে  ডাকাত দলের গোলাগুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহজাহান জানান,বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের অবস্থান জেনে ওই এলাকায় পুলিশ অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে।
এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন আহত হন। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়েছে।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]