ফকিরহাট উপজেলা নির্বাচনে বিজিবির বেদম প্রহারে আহত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
পরিবারের অভিযোগ, নির্বাচনের দিন দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশেই বিজিবি সদস্যর এলাকার প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতাকে বেদম মারধর করে। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে শাইয়া কেন্দ্রে জালভোট দেয়াকে কেন্দ্র করে নিয়ামত হোসেনকে মারধর করে বিজিবির সদস্যরা।
তাকে গুরুতর আহতাবস্থায় প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে তিনি ২ দিন থাকার পর স্ট্রোক করলে তাকে খুলনার আবু নাসের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রবিবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তবে মৃত নিয়ামত হোসেনের পরিবার অভিযোগ করেছেন, নিজের লোকজনদের আটক করলে নিয়ামত হোসেন তাদের ছাড়াতে যান। এসময় ম্যাজিস্ট্রেট গালিগালাজ করে তাকে পেটানোর নির্দেশ দেন। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ফকিরহাট উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শরীফুল কালাম কারীম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
বিজিবির পিটুনিতে আহত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
ফকিরহাট উপজেলা নির্বাচনে বিজিবির বেদম প্রহারে আহত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার নিয়ামত হোসেন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়





