যশোরে অভয়নগর উপজেলার চাঁপাতলা শালবাগানে র‌্যাবের সঙ্গে ‘ক্রসফায়ারে’ মেজবাউর রহমান (৪০) নামে ১জন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে দাবি করেছে র‌্যাব-৬। শুক্রবার ভোররাত সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
র‌্যাব-৬-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএফপি মোজাম্মেল হক জানান, চাঁপাতলার শালবাগানে সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রসীদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে মেজবাউর বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
২৬ জানুয়ারি পল্লী চিকিৎসক চৈতন্য মণ্ডলকে অভয়নগরের মাগুরা বাজারে আগুনে পুড়িয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হত্যা মামলার প্রধান আসামি মেজবাহ। এ ছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
[b]যশোর,১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]