তীব্র তাপদাহে রাজশাহী অঞ্চলের বিস্তীর্ন এলাকায় ও বরেন্দ্র ভূমিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে পানি সঙ্কট তীব্র হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫ টি উপজেলায় পানি সঙ্কট চরম আকার ধারন করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিকভাবেই পানির স্তর নিচে নেমে যাওয়া।
এ পরিস্থিতি থেকে উত্তরনে আশু ব্যবস্থা গ্রহণ, বিশেষত আধুনিক প্রযুক্তি নির্ভর পদ্ধতি অনুসরন করা জরুরী।
এদিকে, খরা পরিস্থিতির কারণে কৃষিকাজ এবং মৎস্য চাষের ক্ষেত্রে চাষিদের এবং শ্রমজীবী মানুষদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ০৯ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত দুই সপ্তাহের অধিকাংশ দিনই পারদের উচ্চতা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। অপরদিকে, গত ১২ মে আবহাওয়া অফিস মাত্র ১৩ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, খরা পরিস্থিতি সরাসরি পানির স্তরকে প্রভাবিত করছে এবং তা এ অঞ্চলের মানুষের জীবিকার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি বলেন, অনাবৃষ্টির কারণে প্রকৃতিক বৈচিত্রের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি ফসল চাষের জন্য প্রয়োজনীয় সেচের ক্ষেত্রেও তা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
তীব্র তাপদাহে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ
তীব্র তাপদাহে রাজশাহী অঞ্চলের বিস্তীর্ন এলাকায় ও বরেন্দ্র ভূমিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে পানি সঙ্কট তীব্র হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫ টি উপজেলায় পানি সঙ্কট চরম আকার ধারন করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিকভাবেই পানির স্তর নিচে নেমে যাওয়া





