সোমবার আনুমানিক রাত ১০টার সময় ইউনিয়নের সিংবাহুড়া বাজার থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসী জানিয়েছেন, সোমবার সন্ধ্যার পর থেকে ইউপি সদস্য আবু হানিফ রিপন সিংবাহুড়া বাজারে তার নিজস্ব কার্যালয়ে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১০টার সময় মোটরসাইকেলে দুই জন মুখোশধারী লোক তার কার্যালয়ে হামলা চালায়। পরে ওই অজ্ঞাত দুর্বৃত্তরা আবু হানিফ রিপনকে অস্ত্রের মুখে জিম্মি করে কার্যালয় থেকে বের করে মোটরসাইকেলে উঠিয়ে বাজারের দক্ষিণ দিক দিয়ে নিয়ে যায়।
চাটখিল থানার ওসি ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে করেছেন।
অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি
[b]নোয়াখালী, ১১মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমআর
[/b]
শ্রেণীহীন
চাটখিলে আওয়ামী লীগ নেতা অপহৃত
নোয়াখালীতে চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু হানিফ রিপনকে (৩২) অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।





