ভারতীয়দের হাতে নিহত বাংলাদেশী ব্যবসায়ী আমিনুল ইসলামের(৩৩) লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮৩২ নম্বর মেইন পিলারের কাছে গরু নিয়ে ফেরার পথে আমিনুলকে পিটিয়ে হত্যা করে ভারতীয়রা।
এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে লাশ ফেরত চেয়ে প্রতিবাদপত্র পাঠানো হলে এ নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠক শেষে রাত ৮টার দিকে পাটগ্রাম থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় কুচলিবাড়ী থানা পুলিশ।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি ১৫ ব্যাটালিয়ানের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হামিদ, বিএসএফ চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার বীর পাল সিং ও নিহত আমিনুল ইসলামের বাবা আব্দুল লতিফ প্রমুখ।
নিহত আমিনুল উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা তেলিপাড়া গ্রামের বাসিন্দা।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিয়েছে বিএসএফ
ভারতীয়দের হাতে নিহত বাংলাদেশী ব্যবসায়ী আমিনুল ইসলামের(৩৩) লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ৮৩২ নম্বর মেইন পিলারের কাছে গরু নিয়ে ফেরার পথে আমিনুলকে পিটিয়ে হত্যা করে ভারতীয়রা। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের





