বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর গঠন করা নয়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় শাহরিয়ার আলমকে। আবুল হাসান মাহমুদ আলীর নির্বাচনী এলাকায় কয়েকটি কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় এমপি হিসেবেও তিনি পরে শপথ নেন।
মহাজোট সরকারের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি পদত্যাগ করার পর নির্বাচনকালীন সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সাবেক কূটনীতিক মাহমুদ আলী।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মাহমুদ আলী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নিচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তিনি নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। ৫ জানুয়ারির নির্বাচনের পর গঠন করা নয়া মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি।





