ঝিনাইদহে বিএনপি-শিবিরের নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ভোরে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, কর্মী ওলিয়ার রহমান,নাটিমা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মিলন, জামায়াতকর্মী পারভেজ ও মিন্টু।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন সাংবাদিকদের জানান, রোববার ভোরে পুলিশ মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়। এসময় বিএনপি,জামায়াত ও শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, পুলিশের ওপর হামলা, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার নেতাকর্মীদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]