ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস সড়কে গাড়ি চাপা পড়ে নাসির উদ্দিন (৩৭) নামে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত ট্রাফিক সার্জেন্ট (টি এস আই) নাসিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট নাসির সীতাকুণ্ড পৌর সদরের বাইপাস সড়কে (আল-আমিন হাসপাতালের সামনে) পূর্বে থেকে দাড়িয়ে থাকা লং ভেসেল (লম্বা ট্রলি) পিছনে দাড়িয়ে ছিলেন।
এসময় অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লং ভেসেলকে ধাক্কা দেয়। এতে দু’টি গাড়ি মাঝে চাপা পড়ে থেতলে যায় নাসিরের শরীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশে উদ্ধারকারী যান নিয়ে গিয়ে দু’টি গাড়ীকে সরিয়ে নাসিরের লাশ বের করে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। তবে গাড়ি দুটি আটক করা হয়েছে। নিহত ট্রাফিক সাজের্ন্টের লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]