বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশি সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওগ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।মৃতদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান।
জানা গেছে, স্থানীয় লোকজন শুক্রবার সকালে ব্রীজের নিচে লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
মৃতদেহের শীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও হাত-পা বাঁধা ছিল বলে জানান লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই আলমগীর হোসেন।
[b]বগুড়া, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
[/b]
শ্রেণীহীন
বগুড়ায় ব্রীজের নিচ থেকে লাশ উদ্ধার
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার করতোয়া নদীর ব্রীজের নিচ থেকে তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ





