টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দূর্ঘনায় মোহাম্মাদ আলী জিন্নাহ নামে আরও এক বিজিবি সৈনিক মারা গেছেন।
বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
মর্টারশেল দূর্ঘনায় গুরুতর আহত হয়ে বিজিবি সদস্য জিন্নাহ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এ নিয়ে ২ সেনা সদস্য ও ৪ বিজিবি সদস্যের প্রাণহানি ঘটেছে।
এর আগে নিহত অপর ৫ জন হলেন- বিজিবি সৈনিক মোহাম্মদ আলী, সুফিয়ান ইকরাম ও আনোয়ার হোসেন এবং সেনা অফিসার চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জু ও ২০ বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ।
এদিকে বুধবার পৌনে ৫টার দিকে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ ঘটনাস্থল ঘুরে এসে ঢাকার সিএমএইচে আহতদের খোঁজ খবর নিয়েছেন। পরে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দূর্ঘনায় নিহতদের তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
এছাড়া নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারী নিয়ম অনুযায়ী যা যা করণীয় তার সবই সরকার করবে বলেও জানান তিনি।
[b]ঢাকা,১৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//জেইউ[/b]
চলে গেলেন আরও এক বিজিবি সৈনিক
টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মর্টারশেল দূর্ঘনায় মোহাম্মাদ আলী জিন্নাহ নামে আরও এক বিজিবি সৈনিক মারা গেছেন। বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আটক দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া পুলিশের দুই সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
দুর্গাপূজার নিরাপত্তায় গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্বাবলম্বী করে গড়ে তুলতে সীমান্তের ২০ যুবক-যুবতীকে বিজিবির প্রশিক্ষণ
সীমান্তবর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবক-যুবতী এ প্রশিক্ষণে অংশ নেন।
















