নারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত র্যাবের চাকরিচ্যুত ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
তিনি জানান, এ মামলা নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করা হলে তদন্তে ব্যাঘাত ঘটবে। তদন্তকারী কর্মকর্তা নিরাপদ স্থানে রিমান্ডের আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের সময়ে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসা দেওয়ার বিধান রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান, শনিবার জেলা পুলিশ সুপার আমাদের কাছে চিঠি দিয়ে ডাক্তার চেয়েছিল। সেদিন দু'আসামির স্বাস্থ্য পরীক্ষা করতে ২ জন ডাক্তার দেওয়া হয়।
কিন্তু সেদিন বিকালে মিডিয়ার মাধ্যমে ২ জনকে রিমান্ডে নেওয়ার খবর জানতে পেরে ডাক্তার নিয়োগের বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়।
সেভেন মার্ডারের গ্রেপ্তারকৃত র্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত র্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির সাবেক ইনচার্জ লে. কমান্ডার এম এম রানাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে র্যাব-১১ কমান্ডিং অফিসার লে. কর্নেল তারেক সাঈদ মাহমুদ এবং র্যাব-১১ মেজর আরিফ হোসেনকে শনিবার ৫দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডের পর ৩ জনকে মাসদাইরে জেলা পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
র্যাবের তিন কর্তাকে নিরাপদ স্থানে জিজ্ঞাসাবাদ
নারায়ণগঞ্জের আলোচিত ৭ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত র্যাবের চাকরিচ্যুত ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















