আমেরিকান সিনেটর রবার্ট মেনেনডেজ বলেছেন, বাংলাদেশের শ্রমিক ও তাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য জিএসপি সুবিধা পুনরায় বহাল করাকে যুক্তরাষ্ট্র সমর্থন করেনা।
বিজিএমইএ প্রেসিডেন্ট মো: আতিকুল ইসলামকে লেখা এক চিঠিতে এ কথা বলেন তিনি।
মেনেনডেজ বলেন, সিনেট কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের চেয়ারম্যান এবং অর্থ বিভাগের এক জন সদস্য হিসেবে আমি বাংলাদেশে জিএসপি সুবিধা নবায়ন কিংবা বৃদ্ধি কোনটাই সমর্থন করিনা। কারণ, দেশটিতে পোশাক শ্রমিক ও তার সংগঠনের নেতাকর্মীদের ভয়ভীতি, হয়রানি এবং নির্যাতন করছে কারখানা মালিক ও পরিচালকরা। তিনি অবিলম্বে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে বিজিএমইএ প্রেসিডেন্টের প্রতি আহবান জানিয়েছেন।
শ্রমিকদের হয়রানি বন্ধের আহবান জানিয়ে মার্কিন সিনেটর বলেন, শ্রমিকদের ওপর নির্য়াতন বন্ধ করতে আমি দৃঢ়ভাবে আহবান জানাচ্ছি। আপনাদের (বিজিএমইএ) উচিত এ ধরনের অন্যায় বন্ধ করা এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করা।
উল্লেখ্য এর আগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি অনুষ্ঠিত হয়।
ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
জিএসপি পুন:বহাল করাকে সমর্থন করেনা যুক্তরাষ্ট্র : মেনেনডেজ
আমেরিকান সিনেটর রবার্ট মেনেনডেজ বলেছেন, বাংলাদেশের শ্রমিক ও তাদের সংগঠনের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য জিএসপি সুবিধা পুনরায় বহাল করাকে যুক্তরাষ্ট্র সমর্থন করেনা।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কেন এটি এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
















