ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে রিতু খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার এসবিকে ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতু আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বলেন,জেলার মহেশপুর উপজেলার সাহাবাজপুর গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে প্রায় ঘন্টাব্যাপী বৃষ্টি হয়। এ সময় ঐ গ্রামের আব্দুর রহমানের মেয়ে রিতু বাড়ি থেকে বের হয়ে আমবাগানে আম কুড়াতে যায়। বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যায়।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
ঝিনাইদহে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে রিতু খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার এসবিকে ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে





