গত মার্চ মাসে ৫৪ কোটি ২৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। একই সময়ে ঘটনার সঙ্গে জড়িত ৮৬৭ জনকে আটক করেছে তারা বিজিবি।
রোববার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি চলতি বছরের মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৫৪ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৯৬৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করেছে। এতে অভ্যন্তরীণ চোরালানের আর্থিক মূল্য ৫০ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ২১৬ টাকা। বাইরের চোরাচালানের আর্থিক মূল্য ৩ কোটি ৮২ লাখ ৫ হাজার ৭৫০ টাকা ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত মাদকের মধ্যে রয়েছে ৩৫ হাজার ৫২৫ বোতল ফেনসিডিল, এক লাখ ৩০ হাজার ১৬ টি ইয়াবা ট্যাবলেট, ১৮ হাজার ৬৬০ বোতল বিদেশি মদ, ৪৩৬ লিটার স্থানীয় মদ। আটককৃত অবৈধ মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৩১ টি পিস্তল, ৩ টি রিভলভার, ৩১ টি গান,২ টি রাইফেল ব্যারেল, ৭ টি বোমা, ২৮ টি ম্যাগজিন ও ১২১ রউন্ড গুলি।
এছাড়াও মার্চে বিজিবির অভিযানে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালানে জড়িত ৮৬৭ জনকে আটক করা হয়েছে বলে জানানো হয়।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
বিজিবি মার্চে ৫৪ কোটি টাকার অবৈধ মাল আটক করেছে
গত মার্চ মাসে ৫৪ কোটি ২৭ লাখ টাকার অবৈধ মালামাল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড। একই সময়ে ঘটনার সঙ্গে জড়িত ৮৬৭ জনকে আটক করেছে তারা বিজিবি। রোববার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।





