বহুল আলোচিত দুদক আইন (সংশোধিত)-২০১৩ অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন,‘আমরা অত্যন্ত খুশি হয়েছি,আমাদের প্রাথমিক জয় হয়েছে।’
দুদকের এ প্রধান নির্বাহী বলেন,‘আমরা আমাদের কাজ সঠিকভাবে চালিয়ে যেতে পারছিলাম না। নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল। আমরা আশা করবো সরকার আমাদেরকে সবদিক থেকে সহায়তা করবে।’
এ বিষয়ে টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,‘আদালতের ওপর আমাদের আস্থা ছিল। আমরা বিশ্বাস করতাম সরকার এমন কিছু করবে না,যা দেশের মানুষেকে বিভাজন করবে। আমরা আশা করবো সরকার বিষয়টি আমলে নেবে এবং সরকারের কাছে টিআইবির অনুরোধ থাকবে,তারা যেন আদালতের এই সিন্ধান্ত মেনে নেন।’
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুদক আইন অবৈধ ঘোষণা করে রায় দেন।
[b]ঢাকা, ৩০ জানুয়ারি( টাইমনিউজবিডি)// জেআই[/b]
শ্রেণীহীন
আমাদের জয় হয়েছে : দুদক চেয়ারম্যান