[b]ঢাকা:[/b] নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি আবদুল হামিদ বৃহস্পতিবার শেখ হাসিনাকে আনুষ্ঠানিক ভাবে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতির বাড়ি বঙ্গভবনের সভাঘরে একটি অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান আগের সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর পরে আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে বসে শেখ হাসিনাকে তাদের নেত্রী নির্বাচিত করেন।
বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন হাসিনা। সেখানেই হাসিনাকে সরকার গড়ার আমন্ত্রণ জানান আবদুল হামিদ।
আওয়ামী লীগ সূত্রে জানা গিয়েছে, শেখ হাসিনা সব দলকে নিয়ে ৪৫ সদস্যের মন্ত্রিসভা গড়ার পথে এগোচ্ছেন। দলের নেতৃত্বের কাছে হাসিনা বলেছেন, বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী ভোট বয়কট করা সত্ত্বেও যে সব দল নির্বাচনে অংশ নিয়েছে, তাদের সবাইকেই তিনি মন্ত্রিসভায় ঠাঁই দিতে চান।
হাসিনা বলেন, বাংলাদেশকে সংবিধানের শাসন থেকে বিচ্যুত করতে একটি শক্তি এই নির্বাচন বানচাল করতে উঠেপড়ে লেগেছিল। কিছু ক্ষমতাধর দেশের সমর্থনও এর পেছনে ছিল। এই বিপুল চাপ অগ্রাহ্য করে যে সব দল নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রেখেছে, তাদের তিনি পুরস্কৃত করতে চান। হাসিনা বলেন, এদের কারওকেই তিনি বিরোধী বলে মনে করেন না।
জাতীয় পার্টির ৩১ জন নির্বাচিত সাংসদ এ দিন শপথ নিলেও সভাপতি হুসেইন মহম্মদ এরশাদ শপথ নিতে আসেননি। স্পিকার জানিয়েছেন, কবে তিনি শপথ নেবেন সে বিষয়ে তাকে কিছু জানানোও হয়নি। প্রাক্তন সেনাশাসক কেন শপথ নিতে আসেননি, প্রশ্ন করা হলে বেগম রওশন এরশাদ জবাব দেন, “ওঁর কাছে গিয়েই জেনে নিন।” কালই বেগম রওশন বলেছিলেন, এরশাদের আশীর্বাদ নিয়েই জাতীয় পার্টি বিরোধী আসনে বসবে।
নিজে এক সময়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় তাকেই বিরোধী নেত্রী হতে বলেছেন এরশাদ। এ দিন শপথের পরে জাতীয় পার্টির একাধিক নেতা দাবি করেন, তারা মন্ত্রিসভাতেও থাকছেন, আবার বিরোধীও থাকবেন। জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশিদ বলেন, “দল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে।”
জাতীয় পার্টি (জেপি )-র একমাত্র সাংসদ আনোয়ার হোসেন মঞ্জুও মন্ত্রী হওয়া সত্ত্বেও সরকার -বিরোধিতা করার কথা ঘোষণা করেছেন।
৪৫ সদস্যের মন্ত্রিসভা, ঠাঁই পাচ্ছে সব দল
শেখ হাসিনা সব দলকে নিয়ে ৪৫ সদস্যের মন্ত্রিসভা গড়ার পথে এগোচ্ছেন। দলের নেতৃত্বের কাছে হাসিনা বলেছেন, বিএনপি ও তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী ভোট বয়কট করা সত্ত্বেও যে সব দল নির্বাচনে অংশ নিয়েছে, তাদের সবাইকেই তিনি মন্ত্রিসভায় ঠাঁই দিতে চান।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
শেখ হাসিনার ফেরার আলোচনা ঘিরে অস্থিরতা সৃষ্টি করতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ সরকার দেবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—ইতিহাসের এই সত্য মুছে ফেলা যাবে না।
গ্রেপ্তার ২ নওগাঁয় শেখ হাসিনা আসবে বলে মাইকিং
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে।
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি।
















