চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২৯৫ বোতল ভারতীয় মদ, ১৪২ বোতল ফেনসিডিল, ৩৯ লাখ পাতা হাইডোকুলিট ট্যাবলেট আটক করেছে। যার মূল্য ১২ লাখ টাকা।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালায় বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের জীবননগর উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী শিংনগর রাস্তার পাশে একটি আখক্ষেতে ওঁৎ পেতে ছিল। এ সময় ৬-৭ জন চোরাচালানী দেখে চ্যালেঞ্জ করলে তারা ছয়টি কার্টন ফেলে পালিয়ে যায়। কার্টন তল্লাশি করে ৯৫ বোতল ভারতীয় মদ, ৩৯ লাখ পাতা হাইডোকুলিট ট্যাবলেট উদ্ধার করে।
এর আগে, দামুড়হুদার মুন্সীপুর ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী হুদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া, রাত ৩টার দিকে জীবননগর গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ সীমান্তবর্তী মাধবখালী ও বেনীপুর অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল আটক করে।
[b]চুয়াডাঙ্গা,১৪ফেব্রুয়ারি,(টাইমনিইজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা-জীবননগর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২৯৫ বোতল ভারতীয় মদ, ১৪২ বোতল ফেনসিডিল, ৩৯ লাখ পাতা হাইডোকুলিট ট্যাবলেট আটক করেছে। যার মূল্য ১২ লাখ টাকা। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালায় বিজিবি





