[b]জয়পুরহাট:[/b] জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্ত থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার উপজেলার হাটখোলা সীমান্তের উচনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাঁচবিবির সীমান্তপুর গ্রামের কাবিল উদ্দীন,আনু মিয়া এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল হক।
জয়পুরহাট ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী জানান,সকালে তারা  গরু আনার জন্য বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে চলে গেলে বিএসএফ তাদের আটক করে।