[b]ঢাকা: [/b]বিদেশী চাপ ও ১৮ দলের সকল বাঁধা উপেক্ষা করে দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করার চেয়ে শেখ হাসিনার জীবনে আর বড় কোন সাফল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
মঙ্গলবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন,আমাদের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনও চলছে। তারই অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর আক্রমন অব্যাহত রয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী,প্রজম্ম লীগের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়সহ অনেকে।
শ্রেণীহীন
সংসদ নির্বাচন শেখ হাসিনার বড় সাফল্য-ইউসুফ হুমায়ুন
বিদেশী চাপ ও ১৮ দলের সকল বাঁধা উপেক্ষা করে দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করার চেয়ে শেখ হাসিনার জীবনে আর বড় কোন সাফল্য নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসুফ





