রাজশাহী মহানগরীতে সুইট হোসেন (২২) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে রানীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুইট নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, ‘দুপুরে নগরীর রানীবাজার এলাকা দিয়ে অটোরিকশা চালিয়ে নিয়ে যাচ্ছিলেন সুইট। সেখানে মাদ্রাসার সামনে একটি বাইসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী পড়ে যান। এসময় আশেপাশের লোকজন ক্ষিপ্ত হয়ে অটোচালক সুইটকে গণধোলাই দেয়। এতে সুইট গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুইটকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘ঠিক কে বা কারা তাকে পিটিয়েছে তা এখনও জানা যায়নি।’
রাজশাহী ইজিবাইক ব্যটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘রাজশাহীতে ব্যাটারিচালিত অটোচালক খুনের ঘটনা বেড়ে গেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও চালকরা বিক্ষোভ মিছিল করবে।’
[b]রাজশাহী, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা
রাজশাহী মহানগরীতে সুইট হোসেন (২২) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রানীবাজার মাদ্রাসা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সুইট নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার জালাল উদ্দিনের ছেলে।





