[b]লক্ষ্মীপুর:[/b] একতরফা নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়াল বিজয়ী হয়েছেন।
এ আসনে মোট ৮১টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে মহাজোট প্রার্থী (নৌকা) পেয়েছেন ৪৯ হাজার ৮৮৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আনারস) পেয়েছেন ২১ হাজার ৭৯০ ভোট। এ আসনে ৮১টি ভোটকেন্দ্রে মোট ভোটার এক লাখ ৮৫ হাজার ৬৬৯ জন।
এর আগে দুপুর ১টায় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলামের পক্ষে তার প্রধান নির্বাচন সমন্বয়কারী আবু তাহের সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি কেন্দ্র দখল ও জাল ভোট প্রদান ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন।
এর আগে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট চলাকালে সহিংসতায় কারণে লক্ষীপুর -১ আসনে ২১ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
শ্রেণীহীন
লক্ষীপুর-১ আসনে নৌকা বিজয়ী
লক্ষ্মীপুর: একতরফা নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আওয়াল বিজয়ী হয়েছেন।





