ছাগলে কলার বাগান নষ্ট করাকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয়পক্ষের ২১ জন আহত হন। বুধবার সকালে পুঠিয়ার মাহেন্দ্রা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নারীসহ ৯ জনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন-খবির উদ্দীন, আব্দুস সামাদ, মান্নান, মেরাজ উদ্দীন, রাহেলা বেগম, সাবিনা ইয়াসমিন, সোমার উদ্দীন, ইয়াদ আলী ও নবির হোসেন। অন্যদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সহিংসতা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে থানায় কোনো পক্ষই মামলা করেনি।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]