লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্তে আমিনুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ ও ভারতীয় গ্রামবাসী। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৭২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। পরে নিহতের লাশ টেনে হেঁচড়ে বিএসএফ সদস্যরা নিয়ে যায়।
সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, ভোরে বাংলাদেশী গরু ব্যবসায়ী আমিনুর রহমানকে ভারতীয় গ্রামবাসীরা ধাওয়া করে। এ সময় বিএসএফ ও গ্রামবাসীর বেধড়ক পিটুনিতে তার মৃত্যু হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতের সীমান্তের ভেতরে ঘটনাটি ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]