নিখোঁজ বিজিবি সদস্য মিজানুর রহমানকে ফিরিয়ে দিতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যকার পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এ নিয়ে নাইক্ষ্যংছড়ির দোছাড়ি সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি খুব ভয়াবহ। দুপুরের পর থেকে তারা বিজিবি আর বিজিপির মধ্যে গোলাগুলির শব্দ পেয়েছেন। সীমান্ত এলাকায় কোন লোকজনকে যেতে দিচ্ছে না বিজিবি।
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি সীমান্ত এলাকায় বুধবার বিজিবির টহল টিমকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে বিজিপি। সেই সময় নিখোঁজ হন নায়েক মিজানুর রহমান। তাকে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী ধরে নিয়ে যায়।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বিজিবি-বিজিপি পতাকা বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ